২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৯

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কয়রায় নৌবাহিনীর অভিযানে পুশ করা চিংড়িসহ আটক ১

প্রকাশিত: জুন ২৮, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা ২৮ জুন : আইন – শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার সকাল ১০ টায় খুলনা জেলার কয়রা উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ বাহিনী। অভিযানে অবৈধভাবে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা আনুমানিক ৬০ কেজি চিংড়ি, জেলি এবং অন্যান্য সরঞ্জামাদিসহ মোসাম্মত তাসমিয়া(৩৭) কে জেলি পুশরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তার স্বামী স্বামী আলাউদ্দিন গাইন (৪২) পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে, উক্ত আটককৃত ব্যক্তি ও চিংড়ি মাছ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে আসামীকে ৫০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়।
উক্ত অভিযানে বাংলাদেশ নৌবাহিনী সাথে কয়রা থানা পুলিশ, বনবিভাগের সদস্য এবং মৎস্য অধিদপ্তরের সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এহেন অভিযানে এলাকাবাসী নৌবাহিনীর প্রতি তাদের সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আইন – শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন