২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:৪৯

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বরগুনায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত: জুন ২৩, ২০২৫

  • শেয়ার করুন

বরগুনা, ২৩ জুন ২০২৫: সামাজিক দায়িত্ব ও মানবিক সহায়তার অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ‘সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ সোমবার (২৩-০৬-২০২৫) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং নৌ কন্টিনজেন্ট বরগুনার ব্যবস্থাপনায় বানৌজা উপশমের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করে।

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে পাথরঘাটা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়। এ সময় চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে ব্যাপক সন্তোষ ও স্বস্তি দেখা যায়। তারা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশের দুর্গম উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে নিয়মিতভাবে নৌবাহিনী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন