১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:৫৭

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

ভোলায় নৌবাহিনীর অভিযানে দেশীয় পাইপগান উদ্ধার

প্রকাশিত: মে ৬, ২০২৫

  • শেয়ার করুন

ভোলা, ০৬ মে ২০২৫: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব¡পূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (০৫-০৫-২০২৫) দিবাগত রাতে ভোলা জেলার পরানগঞ্জ বাজার এলাকায় বাংলাদেশ নৌবাহিনী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ০৬টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। এ অভিযানে ভোলা সদর থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন