৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:২৩

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

দিঘলিয়ায় ইসলামী আন্দোলনের কমিটি পরিচিতি ও তারবিয়াত অনুষ্ঠান

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫

  • শেয়ার করুন

দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলন দিঘলিয়া সদর ইউনিয়ন শাখা আয়োজিত নবগঠিত কমিটির পরিচিতি ও দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বাদ জুম্মা দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খুলনা জেলা শাখার অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় ওলামায়ে-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া শাখার সেক্রেটারি ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার জাফর সাদেক, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ হুসাইন আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি সালমান ফারসী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দিঘলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ হুসাইন ( লিটন)। অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচিতি ও সপথ গ্রহণ, ইসলামী আন্দোলন দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ গিয়াসউদ্দিনসহ সকলকে কমিটির ফরম প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন