৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১:৫৪

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

খানজাহান (রহ.) মাজারে ৩ দিনের মেলা শুরু

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫

  • শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের প্রায় সাড়ে ছয়শ বছরের পুরানো ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজারে শুক্রবার থেকে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই মেলা শুরু হয়। চলবে তিনদিন ধরে। আগামী রোববার এই মেলা শেষ হবে।

শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খানজাহানের হাজার হাজার ভক্ত আশেকানরা মাজার এলাকায় জড়ো হতে শুরু করেছেন। ভক্তরা এখানে জড়ো হয়ে তাদের মনোবাসনা পূরণের আশায় মিলিত হন। তাদের বিশ^াস এখানে আসলে তাদের মনোবাসনা পূর্ণ হয়। ভক্তরা খানজাহানের খনন করা দীঘিতে নেমে গোসল এবং মাজার জিয়ারত করেন।

মাদারীপুর ,ঝিনাইদহ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী থেকে আসা ভক্তরা বলেন, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর মাজারে মেলা বসে। খানজাহানের সাথে একটি মানুষের আত্মিক প্রেম ভালবাসা আছে। তার ভালবাসার জন্য এখানে প্রতিবছর আসি। এখানে নামাজ পড়ি, রোজা রাখি। মানত করি। তিনি আমাদের মনোবাসনা পূর্ণ করেন।

হযরত খানজাহান (রহ.) মাজারে প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, চৌদ্দশ খ্রিষ্টাব্দে হযরত খানজাহান (রহ.) পূর্ণভূমি বাগেরহাটে আসেন। পাঁচশ বছর আগে থেকেই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দেশবিদেশের হাজার হাজার ভক্ত আশেকানদের মাজারে সমাগম ঘটে। সেই থেকে ধারাবাহিকভাবে এটি চলে আসছে। তারা এখানে এসে মাজার জিয়ারত ও দীঘিতে গোসল করেন। তারা মনোবাসনা পূর্ণের জন্য আল্লার দরবারে কান্নাকাটি করেন।

ভক্তরা এখানে জড়ো হয়ে তাদের মনোবাসনা পূরণের আশায় মিলিত হন। এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়। দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী মেলা। মেলায় যাতে কোন বিশৃঙ্খলা না ঘটে সেজন্য প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন