২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:৪৭

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
জুলাই অভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) শতাধিক নেতাকর্মীর যোগদান ও কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় নগরীর বসুপাড়া কবরখানায় কবর জিয়ারত পরিচালনা ও যোগদান করেন এস এম আরিফুর রহমান মিঠু। জুলাই অভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য তিনি দোয়া করেন।
এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, শহীদী তামান্না বুকে ধারণ করে জুলাই অভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের মতো হাজারও তরুন যে আশা আকাঙ্খার নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষে জীবন বিলিয়ে দিয়েছে তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে আজ থেকে আমরা নিজেদের উৎসর্গ করলাম। নতুন রাজনৈতিক বন্দোবস্তো তৈরিতে এনসিপির বার্তা আমরা খুলনাজুড়ে পৌছে দিবো ইনশাআল্লাহ।
এসময় এ্যাড. মাফতুন আহমেদ, শেখ তারেক, ডা. রিজাওয়ান আহমেদ, হাসানুর রহমান, টিটু কাজী, মোঃ মনির হোসেন, শহিদুল ইসলাম বাবু, জসীম খান, মুসা খান, নয়ন চৌধুরী, আব্দুর রহিম, মো: ইব্রাহিম, আলীম গাজী, মামুন হোসেন, রিপন ইসলাম, রুমি রহমান, এসকে তামান্না, শামিম, আর এস হৃদয়, সাইফুল ইসলাম, সানজিদা আফরিন আখি, মোঃ মাসুদুর রহমান, মোঃ নাহিদ ইসলাম, আরাফাত আজিম, কাউসার আলী শামীমসহ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন