২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:৩৪

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

দিঘলীয়ায় নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫

  • শেয়ার করুন

খূলনা : আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে অসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার (০৭-০৪-২০২৫) রাতে খুলনা জেলার দিঘলীয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের মোমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজী-কে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার বাড়ি হতে গাঁজা, ইয়াবা, বাংলা মদ, যৌন উত্তেজক ঔষধ, দেশীয় অস্ত্র, গাঁজা পরিমাপের মেশিন, ৬টি মোবাইল ফোন এবং নগদ টাকা ২৮,০৯৫/০০ উদ্ধার করা হয়। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতোপূর্বে দিঘলীয়া থানায় একটি মাদকের মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা যায়।

চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজী দীর্ঘদিন যাবৎ খুলনার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও মোবাইল ও অন্যান্য মালামালসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে দিঘলীয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন