৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:৩৬

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কয়রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রব্বানীর পদত্যাগের দাবি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : কয়রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানীর পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩০ মার্চ দুপুরে কয়রা মধুর মোড়ে সাধারণ ছাত্র জনতা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় কয়রার সাধারণ ছাত্র জনতা তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানীর বিরুদ্ধে চাঁদাবাজি, জুলাই গণঅভ্যুত্থান নিষ্ক্রিয় থেকেও আহ্বায়ক পদে বহাল ও নানামুখী বিতর্কিত ভূমিকার কারণে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন করে সাধারণ ছাত্র জনতা।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলের নামে বিভিন্ন মহল থেকে চাঁদাবাজি করেছে। কয়রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর কোন কমিটি না থাকায় ও এনসিপির নামে টাকা তুলে নিজে এবং তারই অনুসারী মাদ্রাসা শিক্ষক আব্দুর রউফ আত্মসাৎ করেছে।

মানববন্ধ থেকে গোলাম রব্বানী বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় সাধারণ ছাত্র জনতা তাকে অবাঞ্চিত ঘোষণা করে এবং তার পদত্যাগের দাবি জানায়।

সাধারণ ছাত্র জনতার একটাই দাবি কয়রায় কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজের ঠাঁই নাই সে যেই হোক না কেনো।কয়রার মাটি পবিত্র মাটি এই মাটিকে যেই অপবিত্র করার চেষ্টা করবে তার বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা রুখে দাঁড়াবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন