৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:৫২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরব সেতুর কাজ দ্রুত সম্পন্নের দাবীতে দিঘলিয়ায় মানববন্ধন

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫

  • শেয়ার করুন

ভৈরব সেতুর কাজ দ্রুত সম্পন্ন ওসংযোগসড়ক উন্নয়নের দাবীতে দিঘলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিতহয়েছে। খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. হাসিবুর রহমান সাদ্দামের সভাপতিত্বে নির্মানাধীন ভৈরব সেতুর নির্মান কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার দাবীতে রবিবার (৩০ মার্চ) সেতু সংলগ্ন দিঘলিয়ার নগরঘাটে উপজেলার সর্বস্তরের জনগণ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা, সেতু নির্মাণের বিভিন্ন জটিলতার কথা তুলে ধরেন এবং এই জটিলতা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ প্রদান করেন। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান কাজের অগ্রগতি না হলে আগামী কোরবানি ঈদের সময় সকল পেশার জনগনকে নিয়ে কঠিন আন্দোলনের ডাক দেন।

উক্ত কর্মসূচিতে কুয়েটের সাবেক ছাত্রদল নেতা মো. শরিফুল ইসলাম রিপন, চুয়েটের সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান তপু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান এর সার্বিক তত্বাবধানে এ মানববন্ধনে বক্তব্য রাখেন দিঘলিয়া থানা যুবদলের আহবায়ক কুদরতে এলাহী স্পিকার, থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহবায়ক আব্দুল কাদের জনি, সরকারি মজিদ কলেজের প্রভাষক আজাদুর রহমান, সাবেক ছাত্র নেতা আউফাসুর রহমান, সাবেক ছাত্র নেতা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা মো. ফয়সাল, সামাজিক সংগঠনের প্রতিনিধি মো. শাহজাহান, দিঘলিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেক মেহেদী, আতিকুজ্জামান অপুসহ দিঘলিয়ার বিভিন্ন প্রান্তের জনগণ অংশগ্রহণ করে।

এ সময়ে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. খাইরুল মল্লিক, মো. আল-আমিন, শিক্ষক নেতা আব্দুল আলীম, মো. কাশেম, তাসকিন আহমেদ শান্ত, মিদুল মোল্লা, নুরুল আমিন, বেলাল হোসেন, মাজহারুল ইসলাম, বিএনপি নেতা আজিজ খানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন