২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:০৫

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

তালায় জুলাই আন্দোলনে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি : জুলাই-আগস্ট আন্দোলনে তালায় ৩ জন আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এসময় ইউএনও অফিসে উপস্থিত থেকে চেক গ্রহন আগত দুজন শিক্ষার্থী ও এক আহত শিক্ষার্থীর পিতা।

শনিবার (২৯ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে ‘বি’ ক্যাটাগরিতে তিনজনকে এক লাখ টাকা করে চেক তুলে দেন ইউনএনও ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল। এসময় উপস্থিত ছিলেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি এম জুলফিকার রায়হান, সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মির্জা সাকিব প্রমুখ।

আহতরা হলেন, তালা উপজেলার গোপালপুর গ্রামের রহিম শেখের ছেলে শিক্ষার্থী হাবিবুর রহমান, বারাত গ্রামের মালেক সরদারের ছেলে ও সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য আবু বক্কর সরদার, পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রামের শেখ জিল্লুর রহমানের ছেলে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যুগ্ম সদস্য সচিব আশরাফ আরফিন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন