২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:৩৫

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আর্টিকেল শো-রুমসহ ১৫ প্রতিষ্ঠানকে সোয়া দুই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা ব্যুরো : তিনগুণ বেশী দামে পোষাক বিক্রির অভিযোগে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় আর্টিকেল শো-রুমকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আরও ১৪ টি প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা করে আদায় করেছে।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম গতকাল সোমবার এই অভিযানের বিষয় নিশ্চিত করেন।
তিনি বলেন, তার নেতৃত্বে আর্টিকেল শো-রুমকে লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়  এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা,
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর  ১ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর ৩ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে ১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত  টাকা, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে ৩ টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে ২ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা,
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে ১ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন