২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:২৫

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর অভিযানে ভোলায় ৩টি বন্দুকসহ ডাকাত আটক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪

  • শেয়ার করুন

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ ডিসেম্বর) ভোর রাতে ভোলা জেলার সদর থানার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনীর যৌথ অভিযানে চিহ্নিত ডাকাত দলের সদস্য শাজাহান ফরাজী ওরফে সাজু মাঝিকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৩টি দেশীয় একনলা বন্দুক জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত এবং তার নামে একাধিক মামলা রয়েছে। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি অভিযান চলমান থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন