২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:১০

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে খুলনা মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ১০ টায় নগরীর শান্তিধাম মোড় থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে।
এদিকে যে কোন প্রকার সহিংসতা এড়াতে নগরীর শামসুর রহমান রোডস্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয় ঘিরে ফেলা হয় নিরাপত্তার চাদরে। মোতায়েন করা হয় সেনাবাহিনী।


ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সোমবার রাতে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। রাত সাড়ে ৯ টার পর তারা নগরীতে মিছিল শুরু করে সামসুর রহমান রোডস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয়, বাংলাদেশ ব্যাংক হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় তাদের একটিই স্লোগান, “শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ”।
প্রসঙ্গত, ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে সন্ধ্যা ৬ টায় দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে রাজু ভাস্কর্যে রাত ৮ টায় বিক্ষোভ মিছিলের ডাক দেন। তারই অংশ হিসেবে খুলনায় এই বিক্ষোভ মিছিল করা হয়।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন