২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:২৫

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সাবেক সেনা প্রধানের ভাই ও কেসিসির প্যানেল মেয়র রফিক ডিবির হাতে আটক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক সেনাপ্রধান শফিউর রহমানের বড় ভাই রফিউদ্দিন আহমেদ রফিককে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রফিউদ্দিনের বানিয়া খামারের নিজ বাসা থেকে ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। খালিশপুর থানায় দুটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ পুলিশ কমিশনার তাজুল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩০ আগস্ট খালিশপুর থানায় তার বিরুদ্ধে দুটি নাশকতা মামলা দায়ের করা হয়। যার নং ১০ ও ১১। ঐ মামলার একটিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যা মামলায় অভিযুক্ত তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে খালিশপুর থানায় প্রেরণের প্রস্তুতি চলছিলো।

উল্লেখ্য, এস এম রফিউদ্দিন আহমেদ ২০২৩ সালের জুন মাসে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল মেয়র-১ নির্বাচিত হন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন