২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:৫০

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কেসিসি’র প্রশাসক হিসেবে বিভাগীয় কমিশনারের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর নিকট থেকে আজ সোমবার বিকেলে নগর ভবনে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের ভিত্তিতে আজ স্থানীয় সরকার বিভাগের ৪৬.০০.০০০০.০০০.০৭০.১৮.০০০৬.২৪-৭৯৭ নং প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের মেয়রগণকে অপসারণ এবং ৪৬.০০.০০০০.০০০.০৭০.১৮.০০০৬.২৪-৮০০ নং প্রজ্ঞাপনের মাধ্যমে বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
দায়িত্বভার গ্রহণকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, বাজার সুপার এম এ মাজেদ, লাইসেন্স অফিসার (যানবাহন) খান হাবিবুর রহমান, আইটি ম্যানেজার মো: হাসান হাসিবুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন