১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩৯

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

খুলনা বেতারের লুট হওয়া মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশ

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : গত ৫ আগস্টের পর খুলনা বেতার কেন্দ্র থেকে লুট হওয়া এক ট্রাক মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল।
আজ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জোড়াগেট এলাকায় অভিযান চালিয়ে এই মালামাল উদ্ধার হয়।
নগরীর সোনাডাঙ্গা থানার ওসি ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা দুই জনকে ধরে তাদের কাছ থেকে মালামালগুলো উদ্ধার করেছি। তারা আরও মালামালের খোঁজ আমাদেরকে দিতে চেয়েছে। আগামীকাল শনিবার আবারও অভিযান চালানো হবে।
ওসি আরও জানান, পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল বাংলাদেশ বেতার খুলনা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়
বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় স্থানীয় প্রশাসনকে সহায়তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। এরই অংশ হিসেবে এই যৌথ অভিযানে অংশ নেয় নৌবাহিনী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন