২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:৫৩

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

খুলনায় নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্বে প্রায় ২ হাজার ২শ’ আনসার ও ভিডিপি

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪

  • শেয়ার করুন

দেশের চলমান অস্থিরতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী এর নির্দেশনায় খুলনার জেলা কমান্ড্যান্ট মোঃ সাইফুদ্দিন প্রায় ২ হাজার ২শ’ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য জেলার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনা, থানা, জেলখানা, পাড়া/মহল্লায় নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছেন।
বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনায় ৯শ’ জন আনসার সদস্য বিভিন্ন পাড়া/মহল্লায় অস্থিরতা ও চুরি ডাকাতি রোধে রাত জেগে পাহাড়ায় ১ হাজার ১শ’ জন ভিডিপি সদস্য ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে খুলনা মহানগরে ২০ টি গুরত্বপূর্ণ পয়েন্টে ১১৮ জন আনসার ও ভিডিপি সদস্য এবং চলমান পরিস্থিতিতে কারাগারের নিরাপত্তায় ৫০ জন এবং কয়রা ও ফুলতলা থানার নিরাপত্তায় ২০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োজিত আছেন। এছাড়াও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বাসভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন এবং সার্কিট হাউসের নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন সদস্যরা মোতায়েন আছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় খুলনা কারাগারের পরিস্থিতি অবনতির আশংকা দেখা দিলে প্রশাসনের অনুরোধে দ্রুত আনসার ব্যাটালিয়নের টহল টিমের সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খুলনার আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের গণসংযোগ সমন্বয়কারী মোঃ ইসমাইল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন