২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:০৪

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক অরুণোদয় নৃত্য উৎসব এর সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত: মে ৮, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনায় ২ দিনব্যাপী আন্তর্জাতিক অরুণোদয় নৃত্য উৎসব-২০২৪ এর দ্বিতীয় ও শেষ দিনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো। শনিবার (৪ মে) বিকাল ৫ টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে অরুণোদয় আয়োজিত এ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অরুণোদয়ের প্রতিষ্ঠাতা ও নৃত্য পরিচালক সিলভিয়া সুরভী ডি ক্রশ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জনি সরকার। অনুষ্ঠানের শুরুতে অরুণোদয়ের শিক্ষার্থীদের চরণালঙ্কার প্রদানম বা ঘুঙ্গুর প্রদান করেন ভারত থেকে আগত শ্রীমতী গূরুমা স্বাতী হাজরা ভট্টাচার্য। এরপর অরুণোদয়ের নৃত্যশিল্পীদের দলীয় নৃত্য পরিবেশন করা হয়। শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে প্রধান অতিথি অনুষ্ঠানের সর্বাঙ্গিন মঙ্গল কামনা শেষে বক্তব্য রাখেন। এদিন ভারত ও বাংলাদেশের বিভিন্ন একাডেমীর নৃত্য শিল্পীদের নৃত্যের ছন্দে দর্শকদের মন মাতিয়ে তোলেন। যার মধ্যে ভারতের অভ্যুদয় একাডেমী, বেহালা নৃত্যপীঠ ও নৃত্যাঙ্কুরের শিল্পীরা অংশগ্রহন করেন। অপরদিকে বাংলাদেশের অরুণোদয়, বাগেরহাট নৃত্যদল ও গোপালগঞ্জ নৃত্য দল অংশগ্রহন করেন। নৃত্য পরিবেশন শেষে শিল্পী সম্মাননা ও সনদপত্র বিতরণের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, এর আগে গত ৩ মে একই স্থানে এক অনারম্ভর আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন