২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩০

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

তীব্র দাবদাহে জনজীবনে স্বস্তি ফেরাতে রূপসায় শরবত বিতরণ

প্রকাশিত: মে ২, ২০২৪

  • শেয়ার করুন

রূপসা প্রতিনিধি:

তীব্র দাবদাহে অতিষ্ট জনজীবনে কিছুটা স্বস্তি আনতে এক অভাবনীয় উদ্যোগ গ্রহন করেছে রূপসা উপজেলাধীন নৈহাটী কালীবাড়ী বাজারস্থ মেসার্স পারভেজ মেডিকেল হল এর স্বত্তাধিকারী মোঃ শাহ্ জামান প্রিন্স। বৃহস্পতিবার ২ মে’২৪ বেলা ১১ টায় এ কাজের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। বাজার এলাকায় আগত সকল শ্রেনী-পেশার শত শত মানুষের মাঝে এ শরবৎ বিতরণ কার্যক্রম চলমান থাকে বেলা দেড়টা পর্যন্ত। চিনি, কাগজী লেবুর রস, তোকমা, ইছুপগুলের ভূষি, ট্যাঙ্গ, বিট লবণ, বিশুদ্ধ খাবার পানি ও ফ্রীজে তৈরী করা বরফের মিশ্রনে এ পানীয় মানুষের মাঝে সরবরাহ করা হয়। মানবতার কল্যাণে পরিচালিত এ কার্যক্রমকে সাধুবাদ জানান এলাকার আপামর জনসাধারণ। গৃহিত এ কার্যক্রম সম্পর্কে মোঃ শাহ্ জামান প্রিন্স বলেন, আমি ফার্মেসী (ওষুধ) ব্যবসার সাথে যুক্ত। প্রতিনিয়ত আমার এখানে বিভিন্ন মানুষ নানাবিধ অসুস্থ্যতার ব্যবস্থাপত্র নিয়ে আসেন ওষুধের প্রয়োজনে। অনেক সময় তাদেরকে তীব্র গরমের কারণে কষ্ট পেতে দেখি। সেই থেকে চিন্তা করি মানুষের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করা যায় কিনা। সে ভাবনা থেকে এ কার্যক্রম গ্রহন করা। মানুষ হিসেবে মানবতার সেবা করার প্রয়াস মাত্র। উদ্বোধনী এ কার্যক্রমে উপস্থতি ছিলেন, নৈহাটী ইউনিয়ন পরিষদের সদস্য যথাক্রমে মোঃ আলমগীর হোসেন শ্রাবন, মোঃ আসাবুর রহমান, রেশমা আক্তার, সমাজসেবী তারেক আহম্মেদ টিপু, নৈহাটী কালীবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ভক্ত রঞ্জন দাস, সাবেক ইউপি সদস্য মোঃ শরফিুল ইসলাম বাবু, মোঃ জাকির হোসেন, সাবেক সেনা সদস্য মোঃ লিয়াকত আলী খাঁ, দাউদ আলী শেখ, পিন্টু গোপাল দে, জয়দেব দাস, নিয়াজ মাহমুদ, মোঃ আরমান শেখ প্রমুখ।
দাবদহ চলমান থাকা পর্যন্ত এ কার্যক্রম থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেসার্স পারভেজ মেডিকেল এর স্বত্তাধিকারীমোঃ শাহ্ জামান প্রিন্স।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন