২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:২১

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গরমে নাকাল পথচারী ও দিনমজুরদের বিশুদ্ধ পানি দিলেন মেয়র-ইউএনও

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি:

চলছে গ্রীষ্মের তা-ব। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। সবমিলিয়ে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
এই তীব্র গরমে মোংলায় সাধারণ পথচারী ও দিনমজুরদের স্বস্তি দিতে সুপেয় পানির ব্যবস্থা করেছেন পৌর মেয়র ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
তাদের আন্তরিক উদ্যোগে (২৪ এপ্রিল) দুপুরে দিনমজুর ও পথচারীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে। পৌর শহরের শতশত পথচারী, বিভিন্ন গাড়ী চালক ও দিনমজুরদের হাতে এ পানি ও স্যালাইন তুলে দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এবং পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল মোঃ শরিফুল ইসলাম শরীফ ও মোঃ আল-আমীনসহ পৌর কর্মচারীরা। প্রখর রোদ্রে শহরের বিভিন্ন এলাকায় হেঁটে হেটে পৌরবাসীকে ব্যতিক্রম এ সেবা প্রদাণ করেছেন পৌর কর্তৃপক্ষ।
পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, ‘চলমান তাপপ্রবাহের কারণে মানুষ প্রচ- অস্থিরতার মধ্যে আছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষরা ঠিকভাবে কাজ করতে পারছেন না। একটু কাজ করলেই হাঁপিয়ে উঠছেন। এরকমই খেটে খাওয়া মানুষসহ সড়কে থাকা নারী-পুরুষ সবাইকে এ গরম থেকে কিছুটা প্রশান্তি দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে’।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন