২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:৩৪

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি:

তালায় সর্বজনীন পেনশন স্কিম-২০২৩ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) সকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার সহযোগিতায় অনুষ্ঠানে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার ম্যানেজার মৃনাল কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু প্রমুখ।
সভায় সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সোনালী ব্যাংক পিএলসি কর্মকর্তা তাসমিন ফাত্তাহ। সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন