৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:২০

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় বিডি অ্যাপস এর ইফতার ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪

  • শেয়ার করুন

বিডি অ্যাপস খুলনার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় নগরীর অভিজাত রেস্তোরায় এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে বিডি অ্যাপস রিজিওনাল অপারেশন লীড সৈয়দ ফাহাদ মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাউড ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, ইয়োর প্রমো বিডি’র সিইও হাসানুর রহমান তানজির, স্টার্ট আপ খুলনার প্রতিনিধি সৈয়দ মহসিন ইমাম।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট), সরকারি ব্রজলাল কলেজ, আজম খান সরকারী কমার্স কলেজ, নর্দান ইউনিভার্সিটি ও যশোর পলিটেকনিক ইন্সটিটিউট এর ক্যাম্পাস এম্বাসেডরগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিডি অ্যাপস হচ্ছে রবি আজিয়াটা লিমিটেডের একটি দেশীয় অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম যেখানে সকল ধরনের মোবাইলের উপযোগী অ্যাপস নির্মাণ করে সহজেই ডেভেলপারগন ও উদ্যক্তাগন সহজেই নিজস্ব সার্ভিসটি চালু করতে পারেন এবং নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন। সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে তাদের আপন শক্তিতে উজ্জীবিত করতে চায় বিডি অ্যাপস।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন