৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:১৮

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

মোংলায় আগুনে পুড়ে গেছে তিনটি দোকান

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : মোংলায় আগুনে পুড়ে গেছে ৩টি দোকান। রবিবার (৩১ ডিসেম্বর) রাতে পৌর শহরের কবরস্থান এলাকার বান্ধাঘাটার দোকানগুলোতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ ও নিভাতে সক্ষম হন। তবে আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মোংলা ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ লিটন হাওলাদার জানান, রবিবার রাত ৯টা ২৫মিনিটের দিকে পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কবরস্থান এলাকার বান্ধাঘাটার দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও নিভাতে আধা ঘন্টার মত সময় লাগে। মুলত কাজ শুরু ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হলেও পুরো আগুন নিভাতে সময় লাগে আধা ঘন্টা।

এ অগ্নিকান্ডে মোঃ হারনের দর্জি দোকান, মোঃ ফারুকের ফার্নিচার দোকান ও মোঃ মাসুদের টিভি মেরামত (মেকারী) দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিক জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে স্থানীয়রা বলছেন, প্রথমে মাসুদের মেকারী (টিভি মেরামত) দোকানে আগুন লাগে। পরে তা পাশের দুই দোকানী ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া তিনটি দোকানই আগুন লাগার আগে থেকেই বন্ধ ছিলো। স্থানীয়দের ধারণা মতে, মেকারী দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন