৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৫৮

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের প্রতিশ্রুতি জাপার এমপি প্রার্থীদের

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : দলিত জনগোষ্টির সামাজিক ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে একমত পোষণ করেছেন জাতীয় পার্টি সংসদ সদস্য প্রার্থীগণ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে তারা প্রান্তিক জনগোষ্টির সামাজিক ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে ৮ দফা দাবি সংসদে উত্থাপন এবং নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্ত করবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

দলিত ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ৮ দফা দাবী অন্তর্ভূক্তি দাবিতে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির খুলনার কার্যালয়ে পার্টির ভাইস চেয়ারম্যান, খুলনা মহানগর শাখার সভাপতি এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মধুর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
ওয়ার্কিং গ্রুপরে আহবায়ক সিলভি হারুনের নেতৃত্বে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ৮ দফা দাবী রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্তির জন্য জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দের কাছে তুলে ধরা হয়।
দাবীগুলোর মধ্যে বৈষম্য নিরোধ আইন কার্যকর করা এবং এতে দলিত জনগোষ্ঠীর কথা উল্লেখ করা। আসন্ন দ্বাদশ সংসদে প্রতিশ্রুত সংখ্যালঘু কমিশন গঠন করা। জাতীয় সংসদে ও স্থানীয় সরকার এ আসন সংরক্ষণের পাশাপাশি স্টান্ডিং কমিটিতে দলিতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও সংসদীয় ককাস গঠন করা। সমাজকল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে পিছিয়ে পড়া/অনগ্রসর জনগোষ্ঠী কারা তা সুনির্দিষ্ট করা এবং পিছিয়ে পড়া/অনগ্রসর জনগোষ্ঠীর তালিকায় দলিত উল্লেখ করা। দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝরে পরা রোধে, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নিরবিচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে শিক্ষা ঋণ চালু করা। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে দলিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ তহবিল (সহজ শর্তে ঋণ) গঠন করা। মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলিতে দলিত দের জন্য এবং সিটি কর্পোরেশন ও পৌরসভায় হরিজন জনগোষ্ঠীর কোটা বরাদ্দ করা। জন্য চাকরি নীতি যুগোপযোগী করাসহ সকল প্রতিষ্ঠানে চাকুরি স্থায়ী করা এবং ঘোষিত প্রঙ্গাপন অনুসারে ঝাড়ুদার/ক্লিনার/সুইপার পদে মোট নিয়োগের ৮০% হরিজন জনগোষ্ঠীর কোটার সঠিক বাস্তবায়ন করা এবং আউটসোর্সিং পদ্ধতি বাতিল করা।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী হাসানুর রশিদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী গোঃ গাউসুল আজম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মধু, নগর জাপার সাধারণ সম্পাদক হাদীউজ্জামান, সহসভাপতি নাজমুল কবীর সাদী, মোঃ কালাচান প্রমুখ।
ওয়ার্কিং গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, সম্প্রীতি ফোরামের সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, অ্যাড. মুজাহিদুল ইসলাম শামীম, মানবাধিকার কর্মী ইসরাত নূয়েরী হোসেন মুমু, অরুণ দাশ প্রমুখ।

 

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন