১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:১৬

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

গাজায় হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত হামলা ও আগ্রাসনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে মহানগরীর বায়তুন নূর জামে মসজিদের প্রধান গেটে যুদ্ধ নয় শান্তি চাই এ শ্লোগানকে সামনে রেখে মানববন্ধনের আয়োজন করে দক্ষিণ বঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ।

দক্ষিণ বঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি সালেহ উদ্দিন সবুজের সভাপতিত্বে ও খুলনা ব্লাড ব্যাংকের কোষাধ্যক্ষ মো. আসাদ শেখের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা ফুড ব্যাংক ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাইয়ের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সিআরসির সভাপতি রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক তুহিন হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক ইসরেইলের হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে পশ্চিমারা কোনো কথা বলছে না। বরং ইসরাইলিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনে হামলায় সহযোগিতা করছে। যুগের পর যুগ ধরে নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। এখন সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। নারী-শিশু হত্যাসহ মানবতাবিরোধী কার্যক্রম করছে। ফিলিস্তিনি জনগণ তাদের নিজের ভূমিতে নিজেরাই আজ দুর্বিষহ জীবনযাপন করছেন। ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু ইসরাইল সেখানে অবৈধভাবে অবস্থান করছে। ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে আক্রমণ করছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি প্রকাশ করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন