২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:২৫

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

শার্শার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী নাসির ৬ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : গরুর ফার্মের আড়ালে ভারত থেকে স্বল্প দামে অবৈধভাবে অস্ত্র কিনে করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন যশোরের শার্শার কুখ্যাত নাসির উদ্দিন ওরফে পিস্তল নাসির (৪০)। একই সঙ্গে চালাতেন সোনা ও মাদকের কারবারও। গড়ে তুলেছিলেন বড় ধরনের একটি সিন্ডিকেট। কিন্তু সেই অস্ত্রসহ তাকে গ্রেফতার হতে হয়েছে।


র‌্যাব-৬ এর লেঃ কমান্ডার ফিরোজ কবির এক প্রেসব্রিফিং এর অস্ত্রসহ নাসিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শনিবার তাকে গ্রেফতার করা হয় বলেও জানান কমান্ডার ফিরোজ কবির।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে কুখ্যাত মাদক, চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দীন ওরফে পিস্তল নাসিরকে ম্যাগজিনসহ ২ টি বিদেশী পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি রিভলবার ও ১৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
সে স্বল্প দামে পার্শ্ববর্তী দেশ হতে অস্ত্র ক্রয় করে অধিক দামে দেশের বিভিন্ন এলাকায় সরবারহ করে থাকে। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় অস্ত্র, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন