২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:৩১

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এশিয়া কাপ হার দিয়ে শুরু টাইগারদের

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩

  • শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক: মাঠে নামার আগে থেকেই বাংলাদেশের মাথা ব্যথার কারণ ছিল ওপেনিং। সেই শঙ্কায় যেন সত্যি হয়েছে। ব্যর্থ হয়েছেন তানজিদ তামিম, পারেননি নাঈম শেখও। বাজে শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ধ্বংস্তূপে দাঁড়িয়ে লড়েছেন কেবল নাজমুল হোসেন শান্ত। তার ৮৯ রানে ইনিংসে কোনোরকমে দেড়শো পেরোয়া বাংলাদেশ। এই স্বল্প পুঁজি নিয়ে অবশ্য যথেষ্ট লড়াই করেছেন বোলাররা। নতুন বলে তাসকিন আহমেদের গতি আর সুইংয়ের পর মিডল ওভারে সাকিব-মেহদীর ঘূর্ণিতে কঠিন পরীক্ষায় দিতে হয়েছে লঙ্কান ব্যাটারদের। তবে তাদের ৫০ ওভার আটকে রাখার জন্য ১৬৪ রান যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচ হারায় আসরে টিকে থাকার সমীকরণটা বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে গেল।
বৃহস্পতিবার পাল্লেকেল্লেতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। আগে ব্যাটিং করতে নেমে ৪২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা: ৩৯ ওভারে ১৬৫/৫, লক্ষ্য ১৬৫ (দাসুন শানাকা ১৪*, চারিথ আসালাঙ্কা ৬২*; ধনাঞ্জয়া ডি সিলভা ২, সাদিরা সামারাবিক্রমা ৫৪, কুশল মেন্ডিস ৫, পাথুম নিসাঙ্কা ১৪, দিমুথ করুনারত্নে ১) ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।
বাংলাদেশ: ৪২.৪ ওভারে ১৬৪/১০ (শরিফুল ২*; মোস্তাফিজুুর ০, তাসকিন ০, শান্ত ৮৯, শেখ মেহেদী ৬, মিরাজ ৫, মুশফিক ১৩, হৃদয় ২০, সাকিব ৫, নাঈম ১৬, তানজিদ তামিম

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন