১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:৩০

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

গোপনে বিয়ে করলেন রাশমিকা

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩

  • শেয়ার করুন

বিনোদন ডেস্ক: দক্ষিণী ইন্ডাস্ট্রি হোক কিংবা বলিউড বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের চর্চা চলে প্রায় সব জায়গাতে। যদিও নিজেরা কখনোই স্বীকার করেননি যে তার প্রেম করছেন! তবে তাদের প্রেমের খবরকে অনেকটা ‘ওপেন সিক্রেট’ই বলা যায়। তারই মাঝে এবার প্রেম থেকে উতরে সবাইকে নিজের বিয়ের খবর জানালেন রাশমিকা। তবে পাত্র বিজয় নন, অন্য কেউ। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাশমিকা। সেখানেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তার বিয়ে নিয়ে। ঠিক তখনই রাশমিকা কোন রাখঢাক না করেই জানান তার বিয়ে হয়ে গেছে। তার এমন আচমকা উত্তরে অনেকেই চমকে উঠেন। অভিনেত্রী জানান, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন তিনি। কিš‘ কে এই নারুতো উজুমাকি? নারুতো হলো এক জাপানি কার্টুন চরিত্র। সে-ই নাকি রয়েছে রাশমিকার হৃদয় জুড়ে। জনপ্রিয় এ জাপানি মঙ্গা সিরিজটি দেখা যা”েছ নেটফ্লিক্সে। এদিকে অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রাশমিকা মান্দানার প্রেমের জোর গুঞ্জনের মাঝেই মাস তিনেক আগে শোনা গিয়েছিল, তিনি নাকি অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন। রাশমিকা ও সাই শ্রীনিবাসকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। লোকমুখেও এ নিয়ে আলোচনা চলছে। যদিও এখন পর্যন্ত তাদের তরফ থেকে কোনো বক্তব্য আসেনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন