২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:১৪

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

কেশবপুরে ৫জন গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩

  • শেয়ার করুন

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর থানা পুলিশ ২আগস্ট রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত নারীসহ ৪ জন এবং অপহরণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী চাঁদড়া গ্রামের মৃত এনায়েত আলী মোড়লের ছেলে আনিচুর রহমান (৫০), হাফিজুর রহমান (৪৫), আনিচুর রহমানের স্ত্রী শিউলি বেগম (৪২) ছেলে ইমরুল হাসান জনি (২৫) ও অপহরণ মামলার আসামি সুফলাকাটি গ্রামের ফজর আলী মোড়লের ছেলে ইমদাদুল হক ইন্দা (২১) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৪জন এবং অপহরণ মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের ৩আগস্ট সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন