৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৬:৪৮

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ রেলওয়ে খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার  সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।সাক্ষাৎ শেষে প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, বাংলাদেশ রেলওয়ে খাতের উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা পেলে বাংলাদেশ খুশি হবে। প্রেস সচিব জানান, বৈঠকে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। ব্লেয়ার বলেন, ‘আগামী দিনে বাংলাদেশের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা করা যায়।’
শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করাই তাঁর সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে তাঁর সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন