২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:৩৮

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

খুলনা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তি: খুলনা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ও ২০২৩-২৪ সালের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) দুপুর দেড় টার দিকে বয়রা মহিলা কলেজ অডিটরিয়ামে সমিতির সভাপতি অ্যাড. জি এম গোলাম রসুলের সভাপতিত্বে এই সভা অনু্িঠত হয়। সভার সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মোঃ রোকনুজ্জামান। সভায় সকলের কণ্ঠভোটে ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেট পাস করা হয়। সভার বিবিধ আলোচনায় খুলনা কর আপীল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুন্সি হারুন-অর-রশিদের ব্যক্তিগত আচরণ ও বিচার কার্যক্রম বিচারক সুলভ নয় বলে আইনজীবীগণ দাবী করেন। তারা আরও অভিযোগ করেন মুন্সি হারুন-অর-রশিদ মামলার যৌক্তিকতা বা গভীরে না গিয়ে একতরফা ও বেআইনীভাবে মামলার রায় প্রদান করেন। যা রাজস্ব আদায় ও আপীলকারী করদাতার জন্য ক্ষতিকর। এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপ¯ি’ত সকল আইজীবী সম্মতি প্রদান করেন। এসময় উপ¯ি’ত ছিলেন, অ্যাড. মোঃ নজরুল ইসলাম হাওলাদার, শেখ মোঃ আমির হামজা, আব্দুর রহমান, এ্যাড. লতিফর রহমান লাবু, শিবদাস মিত্র, অ্যাড. প্রহলাদ রায়, বিকাশ মন্ডল, মোঃ সোহাগ, শেখ শফিকুল ইসলাম, অ্যাড. মোঃ আমিনুর রহমান, অ্যাড. মোঃ মজিবর রহমান, মোঃ কামাল হোসেন, অ্যাড. এবিএম মোস্তফা জামান, অ্যাড. এম হারুন অর রশিদ, এম নুরুল ইসলাম, অ্যাড. মোঃ মহসীন কবির দুলু, অ্যাড. শারমিন আক্তার লাকী, বিমল সাহা প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন