২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৭:১৯

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

চিতলমারীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি গত ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ মাহমুদুর রহমান, পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এমসিআরএইচ) পরিবার পরিকল্পনা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আকিব উদ্দিন উপ-পরিচালক , পরিবার পরিকল্পনা বাগেরহাট,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা,ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, ডাঃ মোঃ মামুন হাসান, ওসি তদন্ত মোঃ লিয়াকত আলী। এসময়ে আরো উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা গণ,ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী বৃন্দ, সুধীজন ও স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে।
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় এমসিএইচ- সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
উক্ত আলোচনা সভায় বক্তারা গর্ভবতী নারীর চেকআপ, সন্তান প্রসব,নরমাল ডেলিভারি এবং সিজারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এস কে সাজেদুল হক( সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন