২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:৩৫

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

চিতলমারীসহ সারাদেশে ১যুগ পরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২

  • শেয়ার করুন
  1. প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ

    বাগেরহাটের চিতলমারী উপজেলাসহ সারাদেশে একযোগে ১ যুগ পরে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
    চিতলমারীতে ১১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১২ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮২ জন ছাত্র/ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলার এ কে ফয়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
    বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এই ৪ বিষয়ে প্রত্যেক বিষয়ে ২৫ নম্বর করে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
    ছাত্র /ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং এক যুগ পরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ছাত্র /ছাত্রীদের অভিভাবক বৃন্দ খুবই আনন্দিত।
    এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
    চিতলমারী বাগেরহাট
    ০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন