২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:১৭

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

চিতলমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরের বোরো ধানের হাইব্রিড (SL- 8H) জাতের বীজ ব্যাবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে গত ৩০ নভেম্বর সকাল ১০টায় কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
উক্ত কর্মসূচির আওতায় ৪৫০০ জনের মধ্যে ৩০০ জনকে বোরো উফশী এবং ৪২০০ জনকে বোরো হাইব্রিড বীজ ধান,প্রত্যেক কৃষককে বিঘা প্রতি বোরো উফশী ধান বীজ ০৫ কেজি,হাইব্রিড ধান বীজ ০২ কেজি, রাসায়নিক সার ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অশোক কুমার বড়াল উপজেলা পরিষদ চেয়ারম্যান, আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান অর্চনা দেবি ঝর্ণা, মোঃ সিফাত আল মারুফ উপজেলা কৃষি কর্মকর্তা সহ প্রমূখ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক গণ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন