২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:৪১

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

চিতলমারীতে ৫১- তম জাতীয় সমবায় দিবস- ২০২২ উদযাপন

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে ৫১-তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃ্ন্দ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইয়েদা ফয়জুন্নেছা। অনুষ্ঠানটি ৫ ই নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সমাপ্ত হয় এবং আলোচনা সভা শুরু হয়। “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন “এই প্রতিপাদ্যের উপর বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং সভায় সমবায়ীদের ঋণের চেক বিতরণ পুরস্কার প্রদান করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ সিফাত আল মারুফ, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, এস এম ইদ্রিসুর রহমান সহ প্রমূখ। আরো উপস্থিত ছিলেন সমবায় সমিতির সভাপতি গণ,সমবায়ী সদস্য বৃন্দ এবং স্থানীয় সাংবাদিক সাগর ও সাজ্জাদ।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন