২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:১৫

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২

  • শেয়ার করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় মামুন হাওলাদর (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আজাহারিয়া শিকদার বাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।

তিনি জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়র্ডের মেম্বার ও স্থানীয় মেহনাজ হাওলাদারের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে ওই ইউপি সদস্য নিজ বাড়ি থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন।

পথে ভান্ডারিয়ায় উপজেলার লিংক সড়কের ভিটাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আজাহারিয়া মাদরাসার সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দূর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
সেখানে তার বাম পা বিচ্ছিন্ন করাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়।

পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ওই ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে এখানও গ্রেফতার করা হয়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন