২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:০৪

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২

  • শেয়ার করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে বাসের এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১৫ যাত্রী।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়নী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে খুলনার ফুলতলা যাচ্ছিল।

পথে কা‌শিয়ানীর মাঝিগাতীতে পৌঁছালে বিপরীতমুখী যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিআরটিসির বাসের চালক মুরাদ (৪৫) ঘটনা স্থলে মারা যান। এসময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত আটজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহত‌দের প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
ইমাদ প‌রিবহ‌নের যাত্রী তন্ময় বসু জা‌নি‌য়ে‌ছেন, বাস দু‌টি ওভার‌টেক করার কার‌ণে মু‌খোমু‌খি সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন