৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:২২

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ভোলার পাশ দিয়ে বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ উপকূলে আঘাত হানার পর আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অতি দ্রুত আসর হযয়ে আজ সোমবার রাত ৯টায় ভোলার পাশ দিয়ে বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে।
সোমবার রাতে আবহাওয়া অফিসের এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, পরবর্তী ৩/৪ ঘণ্টার মধ্যে এটি উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।
তিনি বলেন, ‘এটি অত্যন্ত দ্রুতগতির ঝড়। এ রকমটি সাধারণত দেখা যায় না। খুব দ্রুতগতিতে এটি উপকূলের দিকে ধেয়ে আসে। রাত ৯টার দিকে ঝড়ের কেন্দ্র ভোলার পাশ দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে। কেন্দ্রটি স্থলভাগে উঠে যাওয়ার পর ৩-৪ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি (ঝড়ের পুরো ব্যাস) বাংলাদেশ উপকূল অতিক্রম করে ফেলবে।’
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজরুল রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের স্থলভাগে আছড়ে পড়েছে এবং এর কেন্দ্র বাংলাদেশের ভূখণ্ড স্পর্শ করেছে।’

বাংলাদেশ অতিক্রম করতে ঘূর্ণিঝড়টির ৫-৬ ঘণ্টা লাগবে বলে জানান তিনি।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন