২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৪:৪৫

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২

  • শেয়ার করুন

আগামী ৩ দিন বা ৭২ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকালে জানান, আগামী দু’দিন (শনি ও রোববার) সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। আগামী (১৭ অক্টোবর) সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শ্রীমঙ্গলে ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কুমিল্লায় ৩৪, ময়মনসিংহে ২৬ ও বরিশালে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। খুলনায় ভোরে হালকা বৃষ্টি হয়েছে।

এ সময় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এছাড়া দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন