১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:৪৪

শিরোনাম
৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা

ভোমরা স্থলবন্দর এলাকায় আমদানীকৃত পন্যবাহী ট্রাকে বিজিবির অভিযান।। ফেন্সিডিল ও ট্রাকসহ ভারতীয় নাগরিক আটক।।

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, সীমান্ত ব্যুরো, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে ফেন্সিডিল ও ট্রাকসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (৭ অক্টোবর ২০২২) রাতে স্থলবন্দর সংলগ্ন ফুলতলা মোড় নামক স্থান থেকে ৮৬ বোতল ফেন্সিডিলসহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম রফিক গাজী(৩৭)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত এয়ার আলী গাজীর পুত্র। বিজিবি সূত্র জানায়, ভোমরা বিজিবি ক্যাম্পের স্পেশাল ফোর্স সিপাহি সাইফুল ইসলামের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ভোমরা সীমান্তের মেইন পিলার-৩ থেকে ১ কি.মি অভ্যন্তরে ভোমরা স্থলবন্দর সংলগ্ন ফুলতলা মোড়ে ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম ও নায়েক সুবেদার ইলিয়াছ হোসেনের নেতৃত্বে ভারত থেকে আমদানীকৃত চাল বোঝাই ভারতীয় ট্রাকে অভিযান চালানো হয়। এসময় ভারতীয় ট্রাক (যার নং-ডব্লিউ বি-৩৯ এ-৪১৪০) তল্লাশি চালিয়ে ৮৬ বোতল আমদানী নিষিদ্ধ মাদক ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় আরেক ভারতীয় নাগরিক রফিক মন্ডল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় ট্রাকসহ ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৮০ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন