২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৯

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৯ জনের যাবজ্জীবন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২

  • শেয়ার করুন

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জেলা সদরের বিষয়খালী এলাকার শরিফুল ইসলাম, রসুল, আব্দুল আজিজ, আজিজুর রহমান, আমিরুল ইসলাম, গোলাম রসুল, বাদশা মিয়া, বাতেন ও জাহিদুল ইসলাম। তাদের মধ্যে আমিরুল ইসলাম ও শরিফুল পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের মার্চ মাসে ওই গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে তুলে নিয়ে ধর্ষণ করে কয়েকজন। এ সময় তারা তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় নিহতের স্বামী আরব আলী বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালত এ রায় দেন।

এ বিষয়ে অ্যাডভোকেট বজলুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড হলেও একজন মারা যাওয়ায়, তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ সময় বিচারক পলাতক আসামিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। তারা গ্রেপ্তার হলে ওইদিন থেকে সাজা কার্যকর হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন