২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৭:৩৫

শিরোনাম
পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না

চিতলমারীতে বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত র‍্যালী ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু অশোক কুমার বড়াল তার বক্তব্যে বলেন, নদীর নাব্যতা ও মৎস্য সম্পদ রক্ষা মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ ম্যাজিক জাল, নেটপাটা,ভেসাল জালসহ সকল প্রকার সরঞ্জামাদী উচ্ছেদ অব্যাহত থাকবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) বেদবতী মিস্ত্রী,চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান শ্রীমতি অর্চনা রানী বড়াল,উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহসহ প্রমূখ।নদীর নাব্যতা ও মৎস্য সম্পদ রক্ষা, মাছের প্রজনন বৃদ্ধির লক্ষে অবৈধ ম্যাজিক জাল,নেটপাটা ব্যবহার, ভেসাল জালসহ সকল প্রকার সরঞ্জামাদী উচ্ছেদ অব্যাহত থাকবে বলে বক্তারা জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী উপস্থিত জনসাধারণকে মাছ ধরার সকল প্রকার অবৈধ সরঞ্জামাদী উচ্ছেদের জন্য প্রশাসনকে সহযোগীতা করার জন্য অনুরোধ করেন।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন