২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:১০

শিরোনাম
নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

হাফেজ তাকরীমকে বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২

  • শেয়ার করুন

সৌদি আরবের মক্কা আল মোকাররমায় পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরীমকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানে পক্ষ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টায় বরণ করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বের ১১১টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী সালেহ আহমদ তাকরিমকে বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয়।

এ সময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

হাফেজ সালেহ আহমদ তাকরীমের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

হাফেজ সালেহ আহমদ তাকরীম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী।

এদিকে বৃহস্পতিবার রাতে দেশে ফেরার পর তাকে শুভেচ্ছা জানাতে মানুষের ঢল নামে বিমানবন্দরে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন