৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:২১

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় একযুগ পর ডিএনএ টেস্টে মিলল সন্তানের স্বীকৃতি; ধর্ষকের যাবজ্জীবন

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় ধর্ষণ মামলায় র‌ফিকুল ইসলাম ঢালী‌ নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সঙ্গে তা‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন। এছাড়া ধর্ষণের ফ‌লে জন্ম নেওয়া সন্তান‌কে পিতৃ প‌রিচয় দেওয়ার সিদ্ধান্ত দেন আদালত।

বৃহস্প‌তিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা ক‌রেন।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ন ওই আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী স্পেশাল (পি‌পি) ফ‌রিদ আহ‌মেদ।

তিনি ব‌লেন, ২০১০ সাল যে ছেলে শিশুটি জন্ম লাভ ক‌রে‌ছে এখন তার বয়স হ‌য়ে‌ছে ১২ বছর।

সে এখন খুলনার একটি সরকারি স্কুলে পড়ে। এ রা‌য়ের মাধ্যমে ওই সন্তান পিতৃ প‌রিচয় পে‌য়ে‌ছে। একযুগ পর ডিএনএ টেস্টে মিলল সন্তানের স্বীকৃতি। এটা তার জন্য বড় প্রা‌প্তি। রায়ে আমরা সন্তুষ্ট।
আদাল‌তের সূত্র জানায়, আসা‌মি র‌ফিকুল ও ভিক‌টিম মহানগরীর ছোট বয়রা গোলদারপাড়া এলাকার বা‌সিন্দা ও পরস্পর প্রতি‌বেশি। ওই নারী‌কে বি‌য়ের প্রলোভন দে‌খি‌য়ে ২০০৯ সা‌লের ২৬ আগস্ট থে‌কে একই বছ‌রের ১৬ অ‌ক্টেবর পর্যন্ত একা‌ধিকবার ধর্ষণ ক‌রে রফিকুল।

এতে ভিক‌টিম অন্তঃসত্ত্বা হ‌য়ে পড়‌লে আসা‌মি‌কে বি‌য়ের জন্য চাপ দি‌তে থা‌কে। একপর্যায়ে ভিকটিমকে বি‌ভিন্ন ধর‌নের হুম‌কি দি‌তে থা‌কে আসা‌মি। পরে ভিক‌টিম র‌ফিকুলকে আসা‌মি ক‌রে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দা‌য়ের ক‌রেন। সোনাড‌ঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মুনসুর শ‌ফিকুল ইসলাম ২০১০ সা‌লের ২৬ জানুয়া‌রি র‌ফিকুলকে আসা‌মি ক‌রে আদা‌লতে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন