৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:০৩

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় পরীক্ষা খারাপ হওয়ায় মন্দিরা বৈরাগী ( ১৬)নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়ংঘাটা থানাধীন রংপুর শাড়াতলা গ্রামে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী।

সে রংপুর শাড়াতলা গ্রামের রনজিত বৈরাগীর মেয়ে।
রংপুর মধ্যপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল মন্দিরা।

মন্দিরার চাচা গোবিন্দ বাংলানিউজকে জানান, নিজ বাড়ির শয়ন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকা অবস্থায় মন্দিরাকে ঘরের লোকজন দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মন্দিরাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দ আরও জানান, এসএসসির বাংলা (প্রথম পত্র) পরীক্ষা খারাপ হওয়ায় হতাশায় ভুগছিল মন্দিরা। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।

এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, ময়নাতদন্তের শেষে পরিবারের নিকট মন্দিরার মরদেহ হস্তান্তর করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন