৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:০৬

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২

  • শেয়ার করুন

কুষ্টিয়ায় দ্রুতগামী দুটি মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো এক কিশোর।

শুক্রবার(০৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ থেকে দুই মটরসাইকেলে ৪ কিশোর বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও এক কিশোর।

অফিসার ইনচার্জ আরো জানান, বেপরোয়া গতিতে মটরসাইকেল চালানোর কারনেই দুর্ঘটনার শিকার হয় তারা। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন