৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:০৩

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কয়রায় দূর্যোগ বিষয়ক স্হায়ী আদেশাবলী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২

  • শেয়ার করুন

মোক্তার হোসেন। কয়রা খুলনা।

খুলনার কয়রা উপজেলায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ওরিয়েন্টেশন শিরোনামে আমাদী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার এগারোটায় উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদের হলরুমে ক্রিশ্চিয়ান এইড এর আর্থিক সহযোগিতায় ও নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন এর বাস্তবায়নে দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
নওয়াবেকী  গণমুখী ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শাহ ইলিয়াস এর সভাপতিত্বে  প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান জুয়েল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মনিরুজ্জামান ঢালী ,মোঃ আজিজুর রহমান সরদার ,দিলরুবা মিজান ,মোহাম্মদ হাসানুজ্জামান, মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন সহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ।প্রশিক্ষণ অনুষ্ঠানে দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ দেন সিপিপি কয়রা ইউনিয়ন টিম লিডার ধীরাজ রায় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল বলেন, আমরা সুন্দরবন উপকূলে বসবাস করি। দুর্যোগ আমাদের নিত্যদিনের সঙ্গী ।সচেতনতাই পারে দুর্যোগের ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে ।তিনি ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকলকে যে কোন দুর্যোগের সময় আন্তরিকভাবে যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান ।দুর্যোগ সচেতনতা বিষয়ে এমন প্রশিক্ষণ আয়োজন করায়, তিনি ক্রিশ্চিয়ান এইড ও নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন