২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:৪১

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জন্ম নিবন্ধন করাতে আর লাগবে না মা-বাবার সনদ

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২

  • শেয়ার করুন

এখন থেকে আর জন্ম নিবন্ধনের জন্য মা-বাবার জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়বে না।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) বাধ্যতামূলক এই নিয়মটি তুলে দিয়েছে।

গতকাল (১৫ আগস্ট) রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) মির্জা তারিক হিকমত বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

“আইন অনুযায়ী সবার জন্মনিবন্ধন বাধ্যতামূলক। ২০২১ সালে একটি বিষয় যুক্ত করা হয়েছিল যে, যাদের জন্ম ২০০১ সালের পর তাদের বয়স ১৮ না হওয়ায় এনআইডি হয়নি। কাউকে যদি জন্মের পর একটি আইডি দিতে চাই সেক্ষেত্রে বাবা-মায়ের জন্মনিবন্ধন অপরিহার্য”, বলেন তিনি।

“স্কুলে এখন ইউনিক আইডির বিষয়টি প্রচারণা হচ্ছে। সেটি অটোমেটিক হয়ে যেতো যদি বাবা-মায়ের জন্মনিবন্ধন থাকতো এবং সেটি যদি সন্তানের জন্মনিবন্ধনের সঙ্গে থাকে তাহলে ডিজিটালি সেই সন্তান পরিচিত হয়। এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এ পর্যন্ত যারা সঠিকভাবে জন্ম নিবন্ধন আবেদন করেছে তাদের প্রায় ৩০ লাখের বেশি ইউনিক আইডি অটোমেটিকলি জেনারেট হয়েছে।”

১৮ বছরের কম বয়সীদের জন্য আবেদনে বাবা-মায়ের জন্মনিবন্ধন দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এতদিন, ১৮ বছরের কম বয়সীদের টিকাদানের জন্য হয়তো বাবা-মাসহ তিনটি জন্মনিবন্ধন করতে হতো। এ জটিলতার কারণে এ নিয়ম তুলে দেওয়া হয় বলে জানান তিনি।

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এভাবে নিবন্ধন কার্যক্রম চলবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন