২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:২৭

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

ভোমরা বন্দর পরিদর্শন করলেন খুলনার নতুন কাষ্টমস কমিশনার জাকির হোসেন

প্রকাশিত: মে ২৩, ২০২২

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা:

খুলনা কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট এর নতুন কমিশনার মোহাম্মাদ জাকির হোসেন ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেছেন। তিনি সোমবার (২৩ মে ২০২২) সকাল ১০ টায় ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনারসহ অন্যান্য রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে বন্দরে আমদানী-রপ্তানি বানিজ্য বৃদ্ধি ও রাজস্ব অর্জন সম্পর্কীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর তিনি কর্মকর্তাদের নিয়ে ভোমরা জিরো পয়েন্ট এলাকা পরিদর্শনকালে ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট, ভোমরা কাষ্টমস যাত্রী ব্যাগেজ অফিস, ভোমরা স্থলবন্দর ওয়্যারহাউজ এবং কাষ্টমসের নব নির্মানাধীন ভবন পরিদর্শন করেন। এ ব্যাপারে শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন জানান, ভোমরা বন্দর ও কাষ্টমসের সামগ্রিক অবকাঠামো উন্নয়ন আমদানী-রপ্তানি বানিজ্যের প্রসার ও রাজস্ব অর্জনের বিষয়টি নিয়ে তিনি দিক নির্দেশনা দেন। আমদানী-রপ্তানি বানিজ্যের পাশাপাশি রাজস্ব প্রবৃদ্ধির বিষয়টিকে তিনি অধিক গুরুত্ব দেন। এছাড়া শুল্ক স্টেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করারও নির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি ভোমরা বন্দর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন