৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:৪৪

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন

প্রকাশিত: মে ১৮, ২০২২

  • শেয়ার করুন
এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা, সাতক্ষীরা: শপথ গ্রহনের মধ্য দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের(সিএন্ডএফ) কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে ২০২২) বিকাল ২টা ৩০ মিনিটে সংগঠনের কনফারেন্স রুমে নব-নির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ এ.কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর থানার অফিসার ইনচার্জ মো: গোলাম কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারন সম্পাদক মো: সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান। উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে সিএন্ডএফ এসোসিয়েশনের নির্বাচন কমিশনার আশরাফুল ইসলামের কাছে শপথ বাক্য পাঠ করেন বিনা প্রতিদ্বন্দিতায় নব-নির্বাচিত সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সহ-সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারন সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারন সম্পাদক জি.এম আমির হামজা, অর্থ সম্পাদক আবু মুছা, সাংগঠনিক,বন্দর, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ ও নির্বাহী কমিটির সদস্য শাহানুর ইসলাম শাহিন।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন